আগৈলঝাড়ার রজিহার ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা

 

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রজিহার ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার বাশাইল ইকরা নূরানী মাদ্রাসার হল রুমে এক অনুষ্ঠানে ২০২৫-২৬ সালের ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন হাফেজ মাওলানা আল- আমিন (শিক্ষক নূরানী মাদ্রাসা), সেক্রেটারী নির্বাচিত হন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম (মুহতামিম বাশাইল ইকরা নূরানী মাদ্রাসা)।

কমিটি ঘোষণা করেন আগৈলঝাড়া উপজেলা আমির মাওলানা অধ্যাপক আলাউদ্দিন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্তমান সভাপতি মাওলানা জামান সরোয়ার জামিল।

ইউনিয়নের সকল কর্মীদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top