আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, অভিযোগ দেওয়ায় প্রাণনাশের হুমকি

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুকুর থেকে বালু উত্তোলন করে আসছেন টেমার গ্রামের উত্তম সিমলাই। এতে পাশ্ববর্তী চাষাবাদকৃত জমি ও রাস্তা ভেঙ্গে ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। প্রতিকার চেয়ে তার ভাই প্রান কুমার সিমলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র কাছে লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ দেওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বালু উত্তোলনকারী উত্তম সিমলাই।

স্থানীয় ও অভিযোগ সুত্রে জানান, উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামে গত কয়েকদিন ধরে ভাইদের যৌথ পুকুর থেকে বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সিমলাই’র ছেলে উত্তম সিমলাই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে আসছেন। এতে হুমকির মুখে পরেছে পুকুরের পাশের রাস্তা ও চাষাবাদকৃত জমি। সে তার পুকুর থেকে বিভিন্ন লোকজনের কাছে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এর ফলে ওই পুকুরের পাশ দিয়ে যাওয়া রাস্তা ও আবাদি জমি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় পুকুরের পাশ দিয়ে যাওয়া রাস্তা ধ্বসে যেতে পারে বলে জানান স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক  স্থানীয়রা জানান, উত্তম সিমলাই ওই পুকুর থেকে একাধিবার বালু উত্তোলন করেছিল। তখন উপজেলা প্রশাসনের কাছে ওই পুকুর থেকে আর বালু উত্তোলন করবে না বলে মুচলেকা দিয়েছিলেন। তার পরেও সকলকে ম্যানেজ করে পুনরায় ওই পুকুর থেকে বালু উত্তোলন করে আসছেন। তারা রাস্তা ও কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ভাইদের যৌথ পুকুর থেকে যাতে বালু উত্তোলন করতে না পারে তার প্রতিকার চেয়ে উত্তম সিমলাই’র ভাই প্রান কুমার সিমলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০ মার্চ লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ দেওয়ায় তাকে উত্তম সিমলাই প্রাণনাশের হুমকি দিয়েছেন।

এব্যাপারে অভিযুক্ত উত্তম সিমল্ইা সাংবাদিকদের বলেন, আমি একটু সমস্যায় আছি, যার জন্য সরকারী কাজের জন্য একটু বালু উত্তোলন করে বিক্রি করছি। পূর্বের মুচলেকা দেওয়ার ব্যাপার বালু নেওয়ার লোকজন দেখবেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, বালু উত্তোলনের ব্যাপার দেখবেন উপজেলা সহকারী কমিশনার ভুমি। অভিযোগ তার কাছে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top